ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে আশুলিয়ায় মানববন্ধন

#

১০ আগস্ট, ২০২৫,  1:25 PM

news image

ফয়জুল ইসলামঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। রোববার (১০ জুলাই) সকাল ১০ টায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানব  বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা এসময় বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়  প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে প্রকশ্যে দিবালোকে কুপিয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে জবাই করে হত্যা করা হয়। সাংবাদিকরা কেন এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে প্রশ্ন রেখে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও সাংবাদিকরা নিরাপদ নয়। সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এছাড়া সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে। কিন্তু এই কমিশন সাংবাদিকদের নিরাপত্তায় বা সাংবাদিকদের সুরক্ষায় দৃশ্যমান কোন কিছু করেছে কি? সাংবাদিকরা কেন হত্যার শিকার হবে? কেন নির্যাতনের শিকার হবে? প্রশাসন কেন নিশ্চুপ থাকে? তাই অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাসহ সকল হত্যাকান্ডের  বিচারকার্য দ্রুত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান বক্তারা। আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় ও সভাপতি মোজাফফর হোসাইন জয়ের সভাপতিত্বে মানব বন্ধনে এসময় উপস্থিত ছিলেন,  আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু, অপু ওহাব, প্রতিষ্ঠাতা সাধারন সম্পদক লাইজু আহম্মেদ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা, কোষাধ্যক্ষ তুহিন আহামেদ, দপ্তর সম্পাদক শফি মাহামুদ, প্রচার সম্পাদক আল মামুন সহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম