ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সাংবাদিকের বুম কেড়ে নেওয়া সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২২,  2:27 PM

news image

সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এক সাংবাদিকের বুম কেড়ে নেওয়ার ঘটনায় কনস্টেবল মো. শাহিনুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একথা জানানো হয়। ডিএমপি জানায়, রোববার সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়।পরে অপেশাদার আচরণ করায় কনস্টেবল মো.শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম