ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকের উপর অতর্কিত হামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৩,  7:17 PM

news image

সিনিয়র সাংবাদিক, দৈনিক আজকের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও অপরাধজগত পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক রোস্তম মল্লিকের উপর গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার আনুমানিক ১৫ থেকে ২০ জনের একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসীচক্র মাগুরার কলেজ পাড়ার ফুড ক্যাফে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালায়। এই হামলায় রোস্তম মল্লিকের একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং মাথায় প্রচন্ড জোরে রড ও হকিস্টিক দিয়ে আঘাত করার ফলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়। পরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়। সাংবাদিক রোস্তম মল্লিক জানান, তার কলমকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য একটি মহল পরিকল্পিত ভাবে তার উপর এই হামলা চালিয়েছে। রোস্তম মল্লিকের স্ত্রী জানান ফুড ক্যাফে রেস্টুরেন্টে একটি অনুষ্ঠান ছিল, রাত ১০টার দিকে আমন্ত্রিত মেহমানরা চলে যাওয়ার পরে ১৫/২০ জনের একটি দল প্রথমে হাত বোমা নিক্ষেপ করে, পরে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করতে থাকে, এক সময় রাস্তার উপর পড়ে গেলে, তার ছোট মেয়ে বাবাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাকেও রড দিয়ে আঘাত করে হাত ভেঙ্গে ফেলা হয়। বর্তমানে রোস্তম মল্লিকের অবস্থা আশংকামুক্ত। এ বিষয়ে মাগুরা থানার পুলিশ সারারাত অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত  কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের পুলিশী জিজ্ঞেসাবাদ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম