ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সাংবাদিকদের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের মতবিনিময় আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৪,  5:11 PM

news image

দেশের ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আজ দ্বিতীয় ধাপে মতবিনিময় করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। সংস্কার কমিশনের সভাপতি সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ইতোমধ্যে ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন। অবাধ-অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে ধারাবাহিক এই সংলাপ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রথম ধাপে মতবিনিময় করে কমিশন। এর আগে, সংস্কার কমিশন একাধিক সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি, পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম