ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৬,  3:40 PM

news image

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের অনৈতিক বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।মতবিনিময়কালে আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমি যতটুকু শুনলাম, তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। যদি আপনার বক্তব্য সত্য হয়ে থাকে, তবে আমি আরও বিস্তারিত খবর নেব। একইসঙ্গে এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে, গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা। সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সবার দায়িত্ব। মন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো অনৈতিক বাধা সৃষ্টি হলে তা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকবে সরকার। বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, আমরা সেই আলোকেই এই ধরনের ঘটনাগুলোকে বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন করা, পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠান করা এবং গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পালন করা এবং তারপরে এই ঈদ। এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক কোনো কিছু তো কানে আসেনি। সাংবাদিক নেতা, সংবাদপত্রের সম্পাদক ও মালিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন জানিয়ে তিনি বলেন, সবাই বলেছেন, এই প্রথম তারা নিয়ন্ত্রণহীনভাবে সাংবাদিকতা করছেন এবং কোথাও কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদ-উত্তর পরিস্থিতিতে যে ধরনের মামলা-মোকদ্দমা ছড়িয়ে পড়েছে চারিদিকে, এটার অনেকটাই ক্ষোভ-বিক্ষোভ থেকেও আসছে। আর ভিকটিমরা তো স্বাভাবিক করবেই। কিন্তু এই মামলাগুলো কতটা গোছানো, কতটা অগোছালো, নতুন সরকার হিসেবে আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। সেক্ষেত্রেও আমাদের সরকার, প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সাংবাদিকদের সাক্ষাতের সময় তিনি বলেছেন যে, সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দেব না। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়ায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম