ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সহজ রেসিপিতে জলপাইয়ের আচার

#

লাইফস্টাইল ডেস্ক

১২ নভেম্বর, ২০২৩,  9:18 PM

news image

বাজারে এখন পাওয়া যাচ্ছে জলপাই। বছরে শুধুমাত্র একবার পাওয়া যায় এই ফলটি। আর জলপাইয়ের টক মিষ্টি আচার পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। শীতকালীন ফলের মধ্যে জলপাই অন্যতম। এ সময়টাতে প্রায় সবার ঘরে ঘরেই বিভিন্ন স্বাদের জলপাই আচার তৈরি হয়ে থাকে। তবে বেশিদিন সংরক্ষণ করার জন্য আচার বানাতে চাইলে দেখে নিতে পারেন জলপাই আচারের এই রেসিপিটি।

যা যা লাগবে-

জলপাই ১ কেজি, চিনি ১ কাপ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, ভিনেগার ১/৪ কাপ, হলুদ রং সামান্য

রসুন কুঁচি ১ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ, সোডিয়াম বেনজয়েট আধা চা চামচ, লবণ পরিমাণমতো

যেভাবে বানাবেন-

প্রথমে জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ করতে হবে। এরপর একটি পাত্রে চিনি, লবণ, পাঁচফোড়ন, শুকনা মরিচের গুঁড়া, বিট লবণ, ভিনেগার, হলুদ দিয়ে জলপাই মিশিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর প্যানে সরিষার তেল দিয়ে রসুন কুচি ভেজে নিন। জলপাইয়ের মিশ্রণে নাড়ুন। হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে তাতে সোডিয়াম বেনজয়েট মিশিয়ে নিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম