ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সহজে তৈরি করুন চিড়ার নাড়ুু

#

লাইফস্টাইল ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  6:03 PM

news image

আসছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ সময় খাওয়া দাওয়ারও একটি ধুম পড়ে। আর পূজার খাবারে নাড়ু তো চাই চাই।  তাই আজকের আয়োজনে থাকছে চিড়ার নাড়ু তৈরির রেসিপি। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই নাড়ু।

উপকরণ

চিড়া আধা কেজি, গুড় আধা কেজি, ঘি পরিমাণমতো, এলাচ গুঁড়া আধা চা চামচ ও জিরা গুঁড়া সামান্য।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে চিড়া হালকা ভেজে নিন। এবার অন্য একটি প্যানে পানি ও ঘির সঙ্গে গুড় মিশিয়ে চুলায় দিন। একটু পর পর নাড়তে থাকুন। ফুটতে শুরু করলে এর মধ্যে সামান্য এলাচ গুঁড়া দিয়ে আবারও নাড়তে থাকুন। গুড় ঘন হয়ে এলে এতে ভাজা চিড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এখন এর মধ্যে সামান্য জিরার গুঁড়া দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে দিন। ঠাণ্ডা হওয়ার আগেই হাতে সামান্য ঘি নিয়ে চিড়ার মিশ্রণ দিয়ে গোল গোল নাড়ু তৈরি করুন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল চিড়ার নাড়ু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম