ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সলঙ্গায় সিলিং ফ্যান মাথায় পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২২,  4:00 PM

news image

ফজরের নামাজ পড়া অবস্থায় ঝুলন্ত সিলিং ফ্যান ছিঁড়ে মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সিরাজগঞ্জের সলঙ্গার এক স্কুলশিক্ষকের। মৃত শিক্ষক সামিনুল ইসলাম (৫০) সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক দাদরপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে এবং ইডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার ভাই মাসুদ রানা জানান, আজ মঙ্গলবার নিজ ঘরে ফজরের নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে সিলিং ফ্যান ছিঁড়ে তার মাথার উপর পড়লে ঘাড়ের রগে তিনি চরম আঘাত পান। তাৎক্ষণিকভাবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ স্বজনদের রেখে এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার বাদ জোহর নিজ প্রতিষ্ঠান ইডিএন উচ্চ বিদ্যালয়ে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম