ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা : টিআইবি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২,  1:07 PM

news image

২০২১ সালে বাংলাদেশে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলে জানিয়েছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তালিকায় শীর্ষে থাকা অপর দুটি সংস্থা হলো পাসপোর্ট ও বিআরটিএ। এই তিন খাতে সবচেয়ে বেশি ঘুষ নেওয়া হয়েছে উল্লেখ করে টিআইবি জানায়, দেশের ৭২ শতাংশ মানুষ ঘুষ না দিলে সেবা পায় না। বুধবার (৩১ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেবা খাত নিয়ে জরিপের ফল উপস্থাপনের সময় এসব তথ্য জানিয়েছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে জরিপের তথ্য তুলে ধরেন টিআইবির গবেষক ফারহানা রহমান। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত দুর্নীতি ও ঘুষের ওপর ভিত্তি করে এই জরিপ করা হয়। ওই জরিপের ফলের ভিত্তিতে এ চিত্র প্রকাশ করা হয়েছে। জরিপের ফলাফলে বলা হয়, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দুর্নীতির তালিকায় শীর্ষে থাকা অপর দুটি সংস্থা হলো পাসপোর্ট ও বিআরটিএ। সর্বোচ্চ ঘুষ আদায় খাত : বীমা, বিচারিক, গ্যাস, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ভূমি। সেবা খাতের বিষয়ে এখন পর্যন্ত ৯টি খানা জরিপ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতে দুর্নীতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এলেও সার্বিক তথ্য উদ্বেগজনক। বিচারিক বিভাগের দুর্নীতিও উদ্বেগজনক। যারা অনিময় করছেন, তারা ঘুষকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন। আর যারা দিচ্ছেন তারা এটিকে জীবনযাপনের অংশ করে নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম