ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের ক্ষেত্রে সরকার আত্মঘাতী অবস্থান নিয়েছে: ড. ইফতেখারুজ্জামান সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান : ফায়ার সার্ভিস-এর মহাপরিচালকের হামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

সর্বকালের রেকর্ড ভাঙল প্রবাসী আয়ে

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৫,  1:51 PM

news image

চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত এসেছে ২৫ দশমিক ২৭ বিলিয়ন বা ২ হাজার ৫২৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নিদিষ্টি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত অর্থ বছরের একই সময়ে যা এসেছিল ১ হাজার ৯৭২ কোটি মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৮ দশমিক ২০ শতাংশ। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আর সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরজুড়ে এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। এদিকে, চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার। আর চলতি মাসের গত ৭ মে একদিনেই দেশে এসেছে ১১ কোটি ডলার। গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। আর গত ফেব্রুয়ারিতে দেশে  প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম