ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে দাদা-নাতি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২২,  3:03 PM

news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে দাদা-নাতি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কান্দারপাড়া গ্রামের হাউজ মেটের বাসিন্দা মজিবুর রহমান (৬০) ও তার নাতি কাউসার আহমেদ (৩)। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে মজিবুর রহমান তার নাতি কাউসারকে সঙ্গে নিয়ে পাশে থাকা সেচপাম্পে যান। পরে কাউসার মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত দিলে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী জানান, মঙ্গলবার দুপুরে দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম