ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৪ রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর স্মার্ট কার্ডধারী কৃষকরা ঋণে অগ্রাধিকার পাবেন দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি ছয় অতিরিক্ত সচিবসহ ৮ কর্মকর্তাকে বদলি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির কর্মীদের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতুড়ি দিয়ে দরজা ভেঙে সোহেলের ঘরে প্রবেশ করি: রামিসার বাবা

সরাসরি বিশ্বকাপ খেলতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগ্রেসরা

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৪,  2:05 PM

news image

আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে ৮টি দল। যার মধ্যে ৬টি দল সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব থেকে। আর এই টুর্নামেন্টে সরাসরি অংশ নিতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশের মেয়েদের। বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ৬টি দল আসবে, ২০২২ সাল থেকে শুরু হওয়া আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ থেকে। যেখানে বর্তমানে বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে। আর সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আরও একধাপ উপরে উঠতে হবে জ্যোতি-নাহিদারা। এই সমীকরণ মেলাতে আগামী বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগ্রেসরা। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল টাইগ্রেসরা। বেশ লম্বা এক অপেক্ষার পর এবারে তেমন এক জয়ের স্বাদ পেল তারা। উল্লেখ্য, উইমেন্স চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলেছে। বাংলাদেশ নিজেদের ৭ সিরিজ শেষে জয় পেয়েছে ৭ ম্যাচে। হেরেছে ৯ ম্যাচ। ১ ম্যাচ হয়েছে টাই আর ৪ ম্যাচ ছিল পরিত্যক্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম