ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

সরকার বড় বড় প্রকল্পের নামে লুট করছে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  9:18 PM

news image

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে বিএনপি প্রধানমন্ত্রীর চা পানের দাওয়াত গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।  রোববার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  সরকারের পদত্যাগ করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নিবে না। তিনি বলেন, সরকার বড় বড় প্রকল্পের নামে লুট করছে। ১৫ বছরের সরকার শুধু একটা বিষয়ে নজর দিয়েছে তা হচ্ছে টাকা পাচার ও লুট।  বিএনপির মহাসচিব বলেন, রাজার দোষে রাজ্য নষ্ট হয়। প্রজা কষ্ট পায়। দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা বানিয়ে দিচ্ছে অথচ দেশের বিভিন্ন জেলায় মানুষ দুই বেলা খেতে পাচ্ছে না। জ্বালানির ব্যাপারে সরকারের পরিকল্পনা করেনি তাই এই সংকট দেখা দিয়েছে।  ফখরুল বলেন, বোরো ধানের মৌসুম শুরু হয়েছে। গ্রামে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ যাচ্ছে। এতে ধান উৎপাদন কমে যাবে। খাদ্য সংকট হবে। কিছুদিন পর সার উৎপাদন বন্ধ হয়ে যাবে। সারের সংকট হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম