ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে : ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৩,  9:57 PM

news image

সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে ‘মহাবিপর্যয়ে বিদ্যুৎ খাত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করার পরিকল্পনা সফল করতে বিএনপির নামে মিথ্যা অভিযোগ করেছে। তারা বলেছে যে, আমাদের সময়ে বিদ্যুতের পিলার ছাড়া আর কিছু হয়নি। আদানির সঙ্গে চুক্তি দুরভিসন্ধিমূলক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখানে রাজনৈতিক দুটি বিষয় রয়েছে। চুক্তি সই হয়েছে ২০১৭ সালে অর্থ্যাৎ ১৮ সালের নির্বাচনের আগে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এটা ভারত সরকারকে ঘুষ দেওয়া কি না। তিনি বলেন, আমরা আদানির সঙ্গে এই দেশবিরোধী চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানাই। এ সময় সরকারকে পদত্যাগের জন্য বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম