ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সরকার পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  1:19 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন, একদিকে লোডশেডিং, অন্যদিকে গ্যাস সংকট; আর তাতে মানুষ দিশেহারা। সরকার পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করেছে। তারা যেভাবে লুটপাট করেছে, তা ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। শনিবার (৩০ জুলাই) লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ দাবি করেন। মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে ভাঁওতাবাজি করছে সরকার। বিদ্যুৎ উৎপাদনের নাম করে কোটি কোটি টাকা পাচার করেছে সরকার। চুরি, ডাকাতি, রাহাজানি সব অপকর্মের সঙ্গে জড়িত সরকার। সরকারের বিরুদ্ধে একদফা আন্দোলন করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে এ সময় নির্দেশ দেন বিএনপি মহাসচিব।

এর আগে এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, কর্মসূচি দিন, সারা দেশের মানুষ রাজপথে থকবে। ভোটাধিকার রক্ষা প্রয়োজনে দেশের মানুষ জীবন দিতে প্রস্তুত আছে। এখন থেকে এক দফার আন্দোলন চলতে থাকবে। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, লোডশেডিংয়ের কারণে জাদুঘর থেকে হারিকেন পৌঁছে গেছে মানুষের ঘরে ঘরে। দাম বেড়েছে মোমবাতির। ঐক্যববদ্ধভাবে আন্দোলন করে এই সরকারের পতন নিশ্চিত করা হবে। এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় এ সমাবেশ। ছোট ছোট মিছিল নিয়ে তাতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যোগ দেন। এ সময় সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা যায়। বিক্ষোভ সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম