ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সরকার পদত্যাগে যতো বিলম্ব করবে ততোই ক্ষতি হবে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  1:13 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদত্যাগে যতো বিলম্ব করবে; ততো বেশি ক্ষতি হবে দেশ ও জাতির। রাজনৈতিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগও। রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে, ছাত্র-শিশু-জনতার রক্তে রঞ্জিত এই সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনসাধারণের ডাকা এক দফা ঘোষণাপত্রের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। এ চরম ক্রান্ত্রিলগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী, স্বৈরাচারী সরকারের পতন সফল করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছি। ফখরুল আরও বলেন, শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ, ছাত্র-জনতার বিজয় হবে। তীব্র আন্দোলনে পতন নিশ্চিত জেনে আওয়ামী লীগ আবারও সংঘাত ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গতরাত থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। চট্টগ্রামে বিএনপি নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম