ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৪,  3:22 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সেনাবাহিনীর অবস্থা কি? বাহিনী হিসেবে তার সম্মান কোথায় থাকে যখন সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়? পুলিশ বাহিনীর মান-ইজ্জত কোথায় থাকে যখন সাবেক আইজিপিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে। এ থেকে বোঝা যায় সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে। আজ সোমবার (৩ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘কয়েকদিন ধরে আপনারা পত্র-পত্রিকা খুললেই দেখতে পারবেন বেনজীরের নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তাকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একজন এমপিকে পার্শ্ববর্তী দেশে টুকরো টুকরো করা হয়েছে, এই হলো সরকারের চেহারা।’  আমরা একটা কঠিন সময় পার করছি এবং এই অবস্থা তৈরি করেছে বর্তমান সরকার বলেও মন্তব্য করেন তিনি। সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলি সাহস থাকলে আসেন, একটা নিরপেক্ষ নির্বাচন করেন। অবাধ, সুষ্ঠু নির্বাচনেই প্রকাশ হবে কার কত জনপ্রিয়তা। এই সরকারের শাসনকালে দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচনই প্রহসনের নির্বাচন হয়েছে। এরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গত ১৫ বছরে একটা দানব সরকার সবকিছু ধ্বংস করেছে।’ নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নিজেদেরকে সংগঠিত করার আমরা চেষ্টা করছি। জেল খাটছি । আমরা বারবার জেলে যাচ্ছি কিন্তু আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরও দৃঢ় করতে হবে, নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে দূর করে ফেলতে হবে। সবাই মিলে এক সঙ্গে এক জোটে নামতে হবে। কারণ এটা বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। এই জাতি ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, এর পুরোটাই নির্ভর করছে এই সরকারের পতনের ওপর।’ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘জিয়া ক্ষণজন্মা পুরুষ ছিলেন। জিয়ার আহ্বানেই দ্বিধা বিভক্ত জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এটা সরকার মুছে ফেলতে চায়। আমরা শেখ মুজিবের অবদানকে কখনও অস্বীকার করি না। ৪৩ বছর পরেও জিয়াকে এদেশের মানুষ ভোলেনি। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে তারা তো দেশের স্বাধীনতাকেই অস্বীকার করে। কারন তিনিই স্বাধীনতার ঘোষক।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম