ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায় আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে: প্রধান উপদেষ্টা আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

সরকার গঠনের পর অভিযুক্তদের দেশত্যাগ করতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৫,  2:40 PM

news image

অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকেই দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মূল কারণ, সেসময় সরকার ছিল না। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজের ব্যবস্থা করা হবে। আপাতত ১০০ জনকে নেওয়া হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো হবে। এ ছাড়া ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র‍্যাব বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মানিলন্ডারিংয়ের রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম