ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সরকারের মেয়াদেই ওসমান হাদি হত্যার বিচার কাজ শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  8:29 PM

news image

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলেও জানান তিনি। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যার ঘটনার শিগগিরই চার্জশীট দেয়া হবে। ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে। সবাইকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা। বলেন, যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোর ভাবে দমন করা হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সর্তক করা হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবরোধে আলোচনা হয়েছে। ডেভিল হান্ট-২ এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৪ হাজার ৫৬৯ জন। ফ্যাস্টিস্ট এজেন্টরা যেন কোন দলের ভেতরে ঢুকে যেতে পারে এজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম