ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  1:13 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে। শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে। যারা এসব বলে বেড়াচ্ছে, তারাই  চিহ্নিত দুর্নীতিবাজ। শুধু মুখে বললে হবে না, কোথায় দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট করে জানাতে হবে।’‘নির্বাচনী ওয়াদা ভোলে না আওয়ামী লীগ’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘১৪ বছরে দেশের পরিবর্তন ও উন্নতি স্বীকার না করে, দুর্নাম রটিয়ে বেড়ায় অনেকেই। আওয়ামী লীগ মানুষকে যে ওয়াদা দেয়, সেই ওয়াদা রক্ষা করা হয়৷ প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই, মানুষ সেসবের শুভ ফল পাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বর্তমান সরকার ছাড়া আর কোনো সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেছে কি-না, তা জানা নেই আমার।’ অন্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সবজি রফতানি হয় বিশ্বের অন্তত ৭০টি দেশে। এখন সময় হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর। অধিক মুনাফার দিকে নজর দিতে হবে।  শেখ হাসিনা বলেন, জাতির পিতা যে স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন, সেই পথেই হাঁটছে বর্তমান সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম