ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচন হতে দেব না : মোশাররফ

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  8:25 PM

news image

‘সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (১১ মার্চ) বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে তিনি এ কথা বলেন। মোশাররফ বলেন, সরকারের বিদায় যত দ্রুত হবে, পরিস্থিতির তত উন্নতি হবে। সরকারের পতন ঘটাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। দেশে কোনো গণতন্ত্র নেই। ১০ দফা দাবি আদায়ের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। বিএনপির এই নেতা বলেন, সরকার বিএনপির প্রতিটি সমাবেশে বাধা দিয়েছে। দেশের জনগণ এই সব অপশক্তি ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমাদের সমাবেশ সফল করেছে। উল্লেখ্য, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে গত ২৩ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করে বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম