ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

সরকারের পতন ঘটাতে দফায় দফায় নানান জায়গায় দেনদরবার করছে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  1:57 AM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার স্বপ্ন বিএনপির কখনোই পূরণ হবে না। শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর খামারাড়ীর কৃষিবিদ অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। আসাদুজ্জামান কামাল বলেন, সরকারের পতন ঘটাতে দফায় দফায় নানান জায়গায় দেনদরবার করছে বিএনপি। কিন্তু কোনো লাভ হবে না। শেখ হাসিনার কোনো বিকল্প নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিদেশি অতিথিরা বিএনপিকে কোনো সমর্থন দেয়নি। তারা আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায়। বিদেশি বন্ধুদের শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নিবার্চনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম