ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায় আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে: প্রধান উপদেষ্টা আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর কংগ্রেসে পেলোসির সমর্থন পাচ্ছেন কেনেডির নাতি ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: আসিফ মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  2:03 PM

news image

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়।’ আজ রবিবার সকালে ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আসিফ বলেন, ‘খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হত। ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যা হবে শহরের জন্য রোল মডেল।’ তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়। তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি।’ বর্ষার আগেই ছয়টি খালের খনন কাজ শুরু হবে উল্লেখ করে অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আগে সমন্বয়ের অভাব ছিল। তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে সময় লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি।’ তিনি বলেন, ‘খাল খনন কাজ শুরু হবে আগে। এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধারের সময় অনেক বাধা আসবে, তা সবাইকে মিলে রুখতে হবে।’  এ সময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি করা হয়েছে। তবে এখন থেকে আমরা তা পরিবর্তন করবো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম