ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

সরকারী খাল উম্মুক্ত দাবী, ইএনও’র আশ্বাসে মানববন্ধন থেকে সরে দাড়ালেন কৃষক

#

১২ মে, ২০২৩,  4:03 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: ইউএনও’র সরকারী খাল উম্মুক্ত করে দেয়ার আশ্বাসে মানবববন্ধন কর্মসূচী থেকে সরে দাড়ালেন কৃষক। আজ বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় পটুয়াখালীর কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন উপজেলা পরিষদের সামনে বাদুরতলি খাল উম্মুক্ত করে দেয়ার দাবীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়া শত শত কৃষকের দাবী পূরনের আশ্বাস দেয়ায় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান সুজন মোল্লা। সূত্র জানায়, টিয়াখালী ইউনিয়নের বাদুরতলি খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালী হিরন সিকদার, ইসমাইল মেম্বর সহ ১৫জন দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এতে চাষাবাদের মৌসুমে কৃষি কাজে মিষ্টি পানি ব্যবহার করতে পারছেনা কৃষক। এছাড়া গেরস্থালী কাজ সহ গবাদিপশুকে পানি খাওয়াতে পারছেনা কৃষক। এতে সংক্ষুব্ধ কৃষক বাদুরতলি খাল উম্মুক্ত করার দাবীতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এসময় কৃষকের স্বার্থ তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা, কৃষক রিপন ফরাজী, বাবুল তালুকদার, ফারুক হাওলাদার, খালেক হাওলাদার, রফিক হাওলাদার, রাজ্জাক শরীফ প্রমূখ। কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোন সরকারী খাল আর ইজারা দেয়া হবে না। কৃষকের স্বার্থে বাদুরতলি খাল সহ সকল খাল উম্মুক্ত করে দেয়া হবে। বাঁধ অপসারন করে দেয়ার জন্য তহলিশদার, কানুনগো কে নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে পাখীমারা খাল কৃষকের স্বার্থে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম