ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২৫,  2:23 PM

news image

সরকারি কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।  সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারসহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য ১ জুলাই হতে ‘বিশেষ সুবিধা’ প্রদান সংক্রান্ত অর্থ বিভাগের গত ৩ জুনের নং-০৭.০০.০০০০.১৭৩.৩৪.০৮৩.২৪-১৪৭ নম্বর প্রজ্ঞাপনটি নিম্নরূপ সংশোধন করা হয়েছে: 

(ক) প্রজ্ঞাপনের ১ম অনুচ্ছেদের এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশ টাকা হারে প্রদেয় হবে।’ এই শব্দগুচ্ছের পরিবর্তে নিচের ভাষ্যটি প্রতিস্থাপিত হবে: 

এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১৫শ’ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা হারে দেওয়া হবে।

(খ) প্রজ্ঞাপনের ২ নম্বর অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (গ) এর পরিবর্তে প্রতিস্থাপন করা হবে: 

‘(গ) পুনঃস্থাপনকৃত পেনশনভোগীসহ সরকার হতে পেনশন গ্রহণকারী যেসব কর্মচারীর প্রাপ্য মাসিক পেনশনের পরিমাণ ১৭,৩৮৯/- টাকা বা তদূর্ধ্ব, তারা ‘বিশেষ সুবিধা’ ভাতা হিসেবে ১০% হারে এবং যাদের প্রাপ্য মাসিক পেনশন ১৭,৩৮৮/- টাকা বা তদনিম্ন, তারা ১৫% হারে ‘বিশেষ সুবিধা’ ভাতা পাবেন।”

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম