ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৫,  4:37 PM

news image

চাকরি আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে বিনা তদন্তে যে কাউকে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে। মাত্র ৮ দিনের নোটিশে অব্যাহতি দিতে পারবে সরকার। দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে পারবে সরকার। আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে আইনের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন হবে। মূলত 'সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৭৯'-তে যা ছিল, সরকারি কর্মচারী আইনে তা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেটি বাতিল হয়েছিল ২০১৮ সালে। সূত্র জানিয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে অনুপস্থিত ছিলেন অনেক প্রশাসনিক কর্মকর্তা। এ ছাড়া কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব, সচিবালয়ে বিশৃঙ্খলাসহ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত খসড়ায় অভিযুক্ত কর্মচারীকে ২-৫ দিনের মধ্যে অভিযোগের জবাব বা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের জবাব না দিলে বা জবাব দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তি আরোপ করে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম