ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  7:56 PM

news image

জ্বালানি তেল ও বাসভাড়া বাড়ানোর পর এবার সয়াবিন তেলের দামও বাড়তে যাচ্ছে। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গত ৩ আগস্ট বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দেওয়া প্রস্তাবে লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে। সংগঠনটি বলছে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের আমদানির দামও বেড়েছে। এ কারণেই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। টি কে গ্রুপের পরিচালক শফিউল আথহার তাসলিম গণমাধ্যমকে বলেন, আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় নতুন প্রস্তাব দিয়েছি। এখন সরকার বিবেচনা করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম