ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সম্রাট চাইলে হাসপাতাল ছাড়তে পারেন: চিকিৎসক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২২,  3:44 PM

news image

জামিনে মুক্তি পেলেও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের হাসপাতাল থেকে রিলিজের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই চিকিৎসা নেবেন সম্রাট। তবে সম্রাট চাইলে অন্যত্র চিকিৎসা নিতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসক। তবে আজকে হাসপাতাল থেকে তার বের হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান চিকিৎসক। মঙ্গলবার (২৩ আগস্ট) বিএসএমএমইউ এর কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সম্রাটের জন্য গঠিত মেডিকেল বোর্ড এর প্রধান ড. মোহাম্মদ রসুল আমিন শিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হার্টসহ বেশ কিছু জটিলতা আছে তার। হার্টের কিছু চিকিৎসা বিএসএমএমইউ তে সম্ভব নয়।

এর আগে ২২ আগস্ট দুটি শর্তে সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত। ওই দিন রাত ৯ টা ২০ মিনিটে কারা কর্তৃপক্ষ হাসপাতালে এসে জামিন পেপারে স্বাক্ষর করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। একই বছরের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যামব।মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। গত ২২ মার্চ দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। অভিযোগ গঠন শুনানির তারিখ ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালত-৬ এ পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম