ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

সম্মিলিত অধিকার আদায় ফোরামের আলোচনা দোয়া ও ইফতার অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  12:54 PM

news image

১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর উদ্যোগে গতকাল রাজধানীর ধানমন্ডি বিআইএম অডিটরিয়ামে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান এর সঞ্চালনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন দাবি আদায়ে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলি, সমন্বয়ক নিজামুল ইসলাম ভূঁইয়া মিলন, ইব্রাহিম খলিল, কাবুল মোল্লা, খায়ের আহমেদ মজুমদার, মোফাজ্জল হোসেন সহ নেতৃবৃন্দ।

বক্তাগণ জরুরী ভিত্তিতে ৫০ভাগ মহার্ঘ ভাতা প্রদানের জন্য এবং অনতিবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে কমিশন গঠন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সরকারের কাছে বারবার দাবি জানিয়ে কোনো ফল না পাওয়ায় বক্তাগণ হতাশা প্রকাশ করেন এবং তারা আশঙ্কা প্রকাশ করে বলেন বেতন বৈষম্যসহ পদবীবৈষম্য সৃষ্টি করে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সম্পন্ন আড়ালে রেখে, কোন এক স্বার্থন্বেষী মহল, বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তা না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলায় কর্মচারীদের মাঝে এভাবে বৈষম্য সৃষ্টি করার কথা নয়, সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের পক্ষ থেকে বৈষম্য সৃষ্টির জন্য জোর প্রতিবাদ জানান এবং সকল বৈষম্য দূর করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। বক্তারা আরো বলেন অনতিবিলম্বে সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মচারীদের পদ পরিবর্তন ও ব্লক পোষ্টসহ গ্রেড পরিবর্তন করার জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। অন্যান্য বক্তাগণ বলেন প্রায় সাত বছর আগে পে স্কেল প্রদান করা হয়েছে, ৫ভাগ বেতন বেড়ে যা হয়েছে তার চেয়ে বাজার দর বেড়েছে কয়েকগুণ বেশি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড না থাকায় কর্মচারীদের অনেক ক্ষতি হয়েছে, বর্তমান বাজার ব্যবস্থায় কর্মচারীদের পক্ষে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে, তাই অনতিবিলম্বে নতুন পে কমিশন গঠন, যৌক্তিক হারে মহার্ঘ ভাতা প্রদান,বেতন ও পদবি বৈষম্য দূরীকরণসহ ১১ থেকে ২০ গ্রেডের সকল যৌক্তিক দাবি বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানান। কর্মসূচিতে সংগঠনের ঢাকা জেলা কমিটি, নবাবগঞ্জ উপজেলা কমিটি এবং নায়েম ইউনিট কমিটি গঠন করা হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম খান, সহ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক আব্দুল হালিম,মহানগর সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি মো. মাসুম কবির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পান্না, যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওহিদ উল্লাহ, ক্রীড়া সম্পাদক আশিকুল ইসলাম, ঢাকা বিভাগের যুগ্ম আহ্বায়ক মৌসুমী প্রধান ও নবগঠিত ঢাকা জেলা কমিটির সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, নায়েম ইউনিট কমিটি ও নবাবগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম