ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

সমুদ্রে নিম্নচাপ: খালি হাতেই ফিরছেন জেলেরা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৩,  11:40 AM

news image

নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হওয়ায় নিরাপদ আশ্রয়ে তীরে ফিরছে জেলেদের মাছ ধরার শতশত ট্রলার। বুধবার (২ আগস্ট) পটুয়াখালীর বড় দুটি মৎস্যবন্দর আলীপুর ও মহিপুর ঘাটে আশ্রয় নিয়েছেন জেলেরা। তবে আশ্রয় নেয়া জেলেদের চোখে মুখে ছিল হতাশার ছাপ। কেননা উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের কারণে বৈরি আবহাওয়া বিরাজ করছে। ফলে তাদের মাছ ছাড়া খালি হাতেই নিরাপদ আশ্রয়ে ফিরতে হয়েছে। এর আগে গত ২৩ জুলাই রাতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রে মাছ শিকারে নামেন জেলেরা। কিন্তু ২৫ জুলাই বিকেল থেকেই সমুদ্র উত্তাল হলে নিরাপদ আশ্রয়ে ফিরে আসেন জেলেরা। এরপর শুক্রবার তারা ফের মাছ শিকারে সমুদ্রে যান। তার ঠিক তিন দিনের মাথায় ফের বৈরি আবহাওয়ার প্রভাবে ফিরে আসতে হয়েছে তাদের।

এভাবে বারবার তীরে ফিরে আসায় লোকসানের পড়তে হবে তাদের। এমন শঙ্কায় ঘুম হারাম অধিকাংশ জেলের। তারা বলছেন, প্রকৃতির হাতের পুতুল আমরা। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে জাল ফেলি। আর তা দিয়েই আমাদের পেট চলে। সমুদ্র যেভাবে বৈরিতা করছে তাতে এবার টিকে থাকা কঠিন হবে। পড়তে হবে লোকসানের মুখে। আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা যায়, পটুয়াখালীর স্থানীয়রা ছাড়াও ভোলা, কক্সবাজার, মোংলা, চট্টগ্রাম, বাঁশখালীসহ দেশের বিভিন্ন এলাকার জেলেরা সেখানে আশ্রয় নিয়েছেন। জেলেদের পদচারণায় মৎস্য অবতরণ কেন্দ্র মুখর হয়ে উঠছে। তবে তাদের মুখ ছিল মলিন।

জেলেরা বলছেন, বছরের বেশিরভাগ সময়ে এভাবে অবরোধ আর আবহাওয়া খারাপ হলে পেশায় টিকে থাকা দায় হয়ে যাবে। লোকসানের মুখে ফিরতে হবে অন্য পেশায়। মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু হোসেন রাজা গণমাধ্যমকে বলেন, সমুদ্র উত্তাল হওয়ায় জেলেরা বন্দরে আশ্রয় নিচ্ছে। হাজারের অধিক ট্রলার এরইমধ্যে চলে এসেছে। সমুদ্র থেকে আসার সময় চারটি ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। বছরে দুইবার অবরোধ এবং বৈরি আবহাওয়ার প্রভাবে জেলেদের পেশা সংকটের মুখে পড়েছে। পটুয়াখালী জেলা আবহাওয়া পর্যবেক্ষক জয়দেব কবিরাজ গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ-বিহার ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। এই আবহাওয়া পর্যবেক্ষক বলেন, পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম