ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সমালোচনায় বিদ্ধ বাবরের পাশে দুই সাবেক পাক অধিনায়ক

#

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  4:45 PM

news image

এশিয়া কাপে ব্যর্থতার পর বাবর আজমের সমালোচনা চলছে। একাধিক সাবেক ক্রিকেটার পাকিস্তান দলের অধিনায়কের সমালোচনায় মুখর। তবে বাবরের পাশে দাঁড়িয়েছেন দুই সাবেক পাক অধিনায়ক জাভেদ মিয়াদাদ ও মিসবাহ উল হক। তাদের কথায়, শুধু বাবরের একার দোষ নয়। মিয়াদাদ এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে গোটা দলই ব্যর্থ হয়েছে। শুধু বাবরকে একা আক্রমণ করে লাভ নেই।‌ মিয়াদাদ আরও যোগ করেছেন, এশিয়া কাপে দল যেরকম খেলেছে, এই দল তার থেকেও ভাল খেলার ক্ষমতা রাখে। এই দলটা বেশ ভাল। বিশ্বকাপেও ভাল কিছু করার যোগ্যতা রাখে। শুধু ভারতের মাটিতে মানিয়ে নিতে হবে। আর বিপুল দর্শকের চাপ সামলাতে হবে। এরপরই মিয়াদাদের সংযোজন, যত দ্রুত চূড়ান্ত দল ঘোষণা হবে, ততই ভাল হবে ক্রিকেটারদের জন্য। মানসিক প্রস্তুতি নেওয়ার কাজটা শুরু করতে পারবে। মিয়াদাদের কথার সুর ধরে মিসবাহ বলেছেন, সবসময় বাবর পারফর্ম করবে এই ভাবাটা বোকামি। সবাইকে পারফর্ম করতে হবে। তবেই বিশ্বকাপে ভাল কিছু সম্ভব। মিসবাহ আরও বলেন, তিন বছর হল বাবর অধিনায়ক হয়েছে। এখনই ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে। এই দলের অনেক ক্রিকেটারের সঙ্গেই খেলেছি। কোচিং করিয়েছি। নির্বাচকও ছিলাম। তাই বিশ্বকাপের জন্য রইল শুভেচ্ছা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম