ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

সমাবেশ শুরুর আগেই পরিপূর্ণ কুমিল্লার টাউনহল মাঠ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  5:48 PM

news image

নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই কুমিল্লার টাউনহল মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল। শনিবার (২৬ নভেম্বর) সকালে টাউনহল মাঠে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই টাউনহল মাঠে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বাকিরা শনিবার ভোর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। মাঠে জায়গা না পেয়ে সড়কেও অবস্থান নিয়েছেন অনেকে। এ ছাড়া মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় সকালেই নতুন করে কোনো মিছিল টাউনহল মাঠে প্রবেশ করতে পারছে না। উপস্থিত নেতাকর্মীরা যার যার অবস্থানে থেকেই স্লোগান দিচ্ছেন। কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা। গণসমাবেশ উপলক্ষে টাউন হল এলাকায় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে সয়লাব হয়ে গেছে। যে যার মতো ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন। দোকানপাট, ভবন ব্যানারে ছেয়ে গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টায় মঞ্চে আসার কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া বলেন, কুমিল্লায় হবে সর্ববৃহৎ সমাবেশ। যা কুমিল্লার মাটিতে এর আগে কেউ দেখেনি। এ সমাবেশ হবে দেশের সর্ববৃহৎ সমাবেশ। যার প্রমাণ আপনার শুক্রবার দুপুর থেকেই দেখেছেন। উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা রংপুরসহ কয়েকটি বিভাগে গণসমাবেশ করেছে দলটি।এ ছাড়া আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম