ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

সমাবেশ মঞ্চ ঘিরে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৩,  6:43 PM

news image

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে দলটির নেতাকর্মীরা দলে দলে ছোটো মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বুধবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে আসছেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই কার্যালয়ের সামনের সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়েছে। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, এখান থেকেই সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইল থেকে আসা সাইদুর রহমান নামে এক বিএনপি নেতা বলেন, সেখান থেকে অন্তত এক হাজার নেতাকর্মী মঙ্গলবার রাতেই ঢাকা এসেছেন। আজও অনেক নেতাকর্মী আসছেন। এদিকে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর ফকিরাপুল এবং নাইটিঙ্গেল মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হচ্ছে। এরই মধ্যে সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড়গামী সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বিএনপির এক দফায় বলা হয়েছে, ‘দেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে রাজপথে বিরোধী রাজনৈতিক জোট ও দলগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও তা সফল করা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম