ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সমাবেশ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২২,  2:10 PM

news image

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে তারা এ পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা বিএনপির সাত এমপি হলেন বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সমাবেশে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য জিএম সিরাজ বলেন, বিএনপির সাতজন এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবে। জিএম সিরাজের পর বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, আমাদের দলীয় এমপিরা সবাই সংসদ থেকে পদত্যাগ করছেন। ই-মেইলের মাধ্যমে আমাদের পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল হাতে হাতে পৌঁছে দেওয়া হবে। এদিকে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়। শুক্রবার রাতেই গোলাপবাগ মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায়। শনিবার ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। সমাবেশের মূল মঞ্চে ২টি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে খালেদা জিয়া ও অপরটিতে তারেক রহমানের নেমপ্লেট রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম