ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

সমাবেশস্থলে মাইক লাগাচ্ছে জামায়াত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  11:43 AM

news image

পুলিশের পক্ষ থেকে সমাবেশের মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে দাবি করেছে জামায়াত। তাই সমাবেশস্থল মতিঝিলে মাইক লাগানোর কাজ শুরু করেছেন দলের নেতাকর্মীরা। ডিএমপি ও জামায়াত সূত্রে জানা গেছে, সংঘাত এড়াতে কয়েকটি শর্তে মৌখিক একটি অনুমতি দেওয়া হয়েছে। এরপরই মহাসমাবেশস্থলে নেতাকর্মীদের আসার নির্দেশ দিয়েছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল আরামবাগ আল হেলাল পুলিশ বক্সে আলোচনার জন্য প্রবেশ করেছেন। সেখানে ডিএমপির জয়েন্ট কমিশনার লিটন কুমার সাহার সঙ্গে বৈঠক করছেন তারা। জামায়াতের নেতাকর্মীরা ইতোমধ্যে আরামবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। তারা সড়কে অবস্থান নিয়ে পুলিশের সামনেই স্লোগান দিচ্ছেন। এর আগে, শাপলা চত্বরের দক্ষিণ পাশে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হন। পরে পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর জামায়াতের নেতাকর্মীরা গলিতে অবস্থান নেন। এ ঘটনায় কোনো পক্ষই মারমুখী আচরণ করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম