ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সমর্থকদের কাছে এটা বিশ্বকাপের মতো: নিউক্যাসল অধিনায়ক

#

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ, ২০২৫,  4:57 PM

news image

নিউক্যাসল ইউনাইটেড অবশেষে তাদের ৭০ বছরের শিরোপা-খরা কাটালো। রবিবার ওয়েম্বলিতে কারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ঘরোয়া ট্রফির স্বাদ পেল। সবশেষ ১৯৫৫ সালে তারা জিতেছিল এফএ কাপ। সেই শেষ। এরপর ৭০ বছর জিততে পারেনি ইংল্যান্ডের কোনো ঘরোয়া ট্রফি। এর মাঝে অবশ্য ১৯৬৯ সালে ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ জিতেছিল নিউক্যাসল (বর্তমান ইউরোপা লিগ)। এর ৫৬ বছর পর তারা জিতল প্রথম কোনো শিরোপা।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ড্যান বার্নের হেডে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সপ্তম মিনিটে ব্যবধান বাড়ান আলেকসান্দার ইসাক। শেষ দিকে ফেদেরিকো চিয়েসা একটি গোল শোধ করলেও, নিউক্যাসলের উৎসবে তারা বিঘ্ন ঘটাতে পারেনি।

ফরাসি ক্লাব লিওঁ থেকে ২০২২ সালের জানুয়ারিতে নিউক্যাসলে যোগ দেওয়া ব্রুনো গিমারেস নতুন ঠিকানায় মানিয়ে নিতে একেবারেই সময় নেননি। চলতি মৌসুমের শুরুতে পেয়ে যান নেতৃত্বও। অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমেই এত বড় সাফল্য পেয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

তিনি বলেন, “এই সবকিছুই সমর্থকদের জন্য। তাদের সবকিছু প্রাপ্য। এখানে প্রথম এসেই আমি বলেছিলাম, (ক্লাবের) ইতিহাসে নিজের নাম লেখাতে চাই। এখন আমরা বলতে পারি, আমরা আবারও চ্যাম্পিয়ন”

এত এত অপেক্ষার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের কাছে এই শিরোপার স্বাদ যে কত মধুর, তা অনুভব করতে পারছেন গিমারেস।

তিনি বলেন, “ভাষা হারিয়ে ফেলেছি। আমার জীবনের সেরা দিন। আর তাদের (সমর্থকদের) কাছে এটা তো বিশ্বকাপের মতো। মানুষ (যারা ছোট ছিল) বড় হয়ে গেছে, কিন্তু আমাদের চ্যাম্পিয়ন রূপে দেখেনি। এই ক্লাবে অধিনায়ক হিসেবে আমার প্রথম বছর এবং এটা আমার সেরা দিনগুলোর একটি। অবিশ্বাস্য।”

গিমারেস বলেন, “আমরা ইতিহাস গড়ছি। (ভবিষ্যতে) যখন আমি এখান থেকে চলে যাব, আমি চাই সমর্থকরা আমার নাম ধরে গান গাইবে যেমনটা তারা করে (সাবেক নিউক্যাসল অধিনায়ক অ্যালান) শিয়েরারের জন্য। তিনি ম্যাচের আগে আমাকে বার্তা পাঠিয়েছিলেন। আজ আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম