ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমকাল সাংবাদিক রাজ্জাক'র জানাযা নামাজে মানুষের ঢল

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২২,  4:06 AM

news image

গোফরান পলাশ: দৈনিক সমকালের কুয়াকাটা  প্রতিনিধি ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক (৪৫) বৃহস্পতিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন।  আজ শুক্রবার সকাল ১০টার সময় তার কর্মরত প্রতিষ্ঠান কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তার মরদেহ মাইটভাঙ্গা পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়েছে। সমকাল সাংবাদিক খান এ রাজ্জাক'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম