ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রশ্নপত্র বিতরণে সরকারের জিরো টলারেন্স নীতি: মাহদী আমিন সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, অস্বস্তিতে নিম্ন-মধ্যবিত্তরা নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ সৌদি আরবে পৌঁছেছেন ৩৪৫৫০ জন হজযাত্রী সকালে খালিপেটে কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা জেনে নিন কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল: ট্রাম্প সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

সব রাজনৈতিক দলকে ইভিএম দেখাবে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২২,  12:49 PM

news image

সকল রাজনৈতিক দলকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ের জন্য আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন (ইসি)। ১৯ জুন থেকে ধারাবাহিক ভাবে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী ১৯, ২১ ও ২৬ জুন প্রতিদিন ১৩টি করে নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। এক্ষেত্রে তিন দিনে ৩৯টি দল এ ইভিএম যাচাইয়ের সুযোগ পাবে। ইসি জানায়, নির্বাচন কমিশন এরইমধ্যে দলগুলোর সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে দলগুলো চার সদস্যের কারিগরি প্রতিনিধি পাঠাতে পারবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যে ইভিএম নিয়ে এরইমধ্যে দেশ সেরা প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠক করে মতামত নিয়েছে ইসি। ইসির হাতে বর্তমানে ১ লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে, যা দিয়ে সর্বোচ্চ ১০০ আসনে ভোট করা যাবে। ৩০০ আসনে এই ভোটযন্ত্র ব্যবহার করতে হলে আরো তিন লাখের মতো মেশিনের প্রয়োজন। ৩৯টি দলের মধ্যে আগামী ১৯ জুন আমন্ত্রণ পাবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপিসহ মোট ১৩টি দল। অন্যদিকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাম দল গুলোর আমন্ত্রণ জানানো হয়েছে ২৬ জুন। এছাড়া ১৯ জুন আমন্ত্রণ পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ বাকি ১৩টি দল।

১৯ জুন আমন্ত্রণ পেয়েছে : জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস।

২১ জুন আমন্ত্রণ পেয়েছে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

২৬ জুন আমন্ত্রণ পেয়েছে : বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম