ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

সব জেলা-মহানগরে আওয়ামী লীগের জমায়েত আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  4:58 PM

news image

দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার ঢাকাসহ দেশের সব জেলা-মহানগরে দলীয় নেতাকর্মীদের জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত হওয়া পূর্বঘোষিত শোক মিছিল আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী। যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আজ সারা দেশে পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল এবং আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক মিছিলের ডাক দিয়েছে ক্ষমতাসীন দলটি। এসব কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে মনে করছেন শীর্ষ নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম