ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সব চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা হবে: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  4:41 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা শপথ নিয়েছি যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করব ও মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব। ২০২৪ সালে বাংলাদেশে যে নতুন স্বাধীনতা অর্জন করেছে তার জন্য বিএনপিকে দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করতে হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের ৭০০ বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে। ২ হাজারের নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই গণতান্ত্রিক সংগ্রামের জন্য। আজকের দিনটি জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়ে আদায় করছি। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই দিনটি মুক্ত ও স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে জাতীয়বাদী দল সব সময় নেতৃত্ব দিয়েছে। আমরা আশা করি, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। দেশকে পুনর্গঠন করার কাজে মনোযোগ দেবে। আজকে আমরা শপথ নিয়েছি যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠাতা করা ও মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবো। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, সাইফুল আলম নীরব প্রমুখ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার’ লক্ষ্যে বিএনপি গঠন করেন। বর্তমানে তার স্ত্রী খালেদা জিয়া দলটির চেয়ারপারসন এবং ছেলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম