ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যে কারণে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য : রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৩,  12:06 PM

news image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পণ্য বা সেবার বাজার সম্প্রসারণে মানের গুরুত্ব সর্বাধিক। পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদানসহ সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য।শনিবার (১৪ অক্টোবর) ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা উৎপাদনের বিকল্প নেই। যেকোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় তথা বাজারজাতকরণের ক্ষেত্রে মান আস্থার প্রতীক হিসেবে কাজ করে। তিনি বলেন, দেশীয় শিল্পোদ্যোক্তা, আমদানিকারক-রপ্তানিকারকরা মানসম্মত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে অধিকতর মনোযোগী হবেন বলে আমার বিশ্বাস। পণ্য ও সেবার মান প্রণয়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, জনগণের আস্থা পূরণে বিএসটিআইকে আরও দক্ষ, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমি আশা করি, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই জনস্বার্থে পণ্য ও সেবার নির্ধারিত মান বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। জাতীয় ও বৈশ্বিক মান বজায় রেখে বিএসটিআই গুণগত পণ্য ও সেবা প্রদান করে দেশের অর্থনীতিকে গতিশীল করবে বলে আমার বিশ্বাস। সূত্র : বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম