ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬,  8:18 PM

news image

জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদের ছাদে এই সৌরশক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে এই সৌরশক্তি কার্যক্রমের সূচনা প্রমাণ করে যে আমাদের নেতৃত্ব কেবল নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের মারাত্মক কষাঘাতে জর্জরিত। এই সংকটময় পরিস্থিতিতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। সংসদ ভবনকে পরিবেশবান্ধব প্রযুক্তির আওতায় আনার এই উদ্যোগ দেশের সামগ্রিক জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় দেশের সাধারণ নাগরিকদেরও এই পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানি ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারেক রহমান। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম