ঢাকা ০৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের ক্ষেত্রে সরকার আত্মঘাতী অবস্থান নিয়েছে: ড. ইফতেখারুজ্জামান সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান : ফায়ার সার্ভিস-এর মহাপরিচালকের হামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

সবার আগে দেখা হবে গ্রাহকদের স্বার্থ: গভর্নর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৪,  2:49 PM

news image

সোমবার (১৮ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে। তারমধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে, বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেয়া যাবে না। ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখা হবে। সংস্কার অগ্রগতি দেখে সহযোগিতা করা হচ্ছে ব্যাংকগুলোকে। তবে ব্যাংকগুলোকে ঢালাওভাবে তারল্য সহায়তা করা হবে না। আর ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির (আইবিবিএল) চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ২০১৭ সালের পর ইসলামি ব্যাংক থেকে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম ৮০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। শিগগিরিই এস আলম গ্রুপের নামে থাকা শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন শক্তিশালী করা হবে। আইবিবিএল চেয়ারম্যান আরও বলেন, সরকার পতনের পর থেকে তিন মাসে ইসলামি ব্যাংকের ডিপোজিট বেড়েছে ৪ হাজার ৯৭২টি। প্রবাসী আয় এসেছে ১০ হাজার কোটি টাকা। দেশের মোট রেমিট্যান্সে ইসলামি ব্যাংক আবারও ৩০ শতাংশ ভূমিকা রাখার দিকে এগিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম