ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

#

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৪,  5:02 PM

news image

সবার আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বৈশ্বিক আসরে কিউইদের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। সোমবার (২৯ এপ্রিল) নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড এ দল ঘোষণা করেছে।  ঘোষিত দলে রয়েছেন চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট। এছাড়া আছেন অভিজ্ঞ টিম সাউদিও। ইনজুরিতে আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েলকেও দলে রেখেছে কিউইরা। তবে ঘোষিত দলে ইনজুরির কারণে নেই অ্যাডাম মিলনে, কাইল জেমিসন। আসন্ন বিশ্বকাপটি হবে কেন উইলিয়ামসনের ষষ্ঠ আসর, আর অধিনায়ক হিসেবে চতুর্থ। নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে টিম সাউদির। তারকা এই পেসার সবকিছু ঠিক থাকলে নিজের সপ্তম বিশ্বকাপ খেলতে নামবেন। ১৫৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি এই কিউই পেসার।এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ৭ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা এবং পাপুয়া নিউগিনি। 

নিউজিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম