ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

সবাই একজোট হয়ে আ. লীগকে হটানোর চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  2:36 PM

news image

বিএনপি-জামায়াত জোট, তাদের সঙ্গে কামাল হোসেন, মান্নার মতো নেতারা, বাম দল, কমিউনিস্ট পার্টি সবাই একজোট হয়ে নাকি আওয়ামী লীগ সরকারকে হটানোর চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ এপ্রিল) কৃষক লীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কিছু নেতা দুঃসময়ে মানুষের পাশে কতটা সাহায্য করেছে কি না, তার কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু তারা খুব ব্যস্ত আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য। এখানে বিএনপি-জামায়াত জোট, তাদের সঙ্গে ডা. কামাল হোসেন, মান্নার মতো নেতারা, বামদল, কমিউনিস্ট পার্টি; সবাই একজোট হয়ে নাকি আওয়ামী লীগ সরকারকে হটাবে। আমাদের অপরাধ কোথায়? তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতীয় লক্ষ্য বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। দেশের উন্নয়ন তাদের ভালো লাগেনি বলেই কী তারা আমাদের বিরুদ্ধে নেমেছে। মানুষ এখন একটু সুযোগ-সুবিধা নিয়ে বাঁচতে পারছে, এটাই আমাদের অপরাধ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম