ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

সপ্তাহ শেষে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২২,  10:00 PM

news image

দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে গরমে দুর্ভোগ পোহাচ্ছে এসব এলাকার মানুষ। তবে সপ্তাহের শেষ দিকে এই গরম থেকে মুক্তি মিলতে পারে। আবহাওয়া অধিদপ্তর এমন পূর্ভাবাস দিয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পঞ্চগড়, নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে। এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় একই প্রবণতা দেখা যেতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আছে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও সৈয়দপুরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙামাটিতে, ২৫ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম