ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সন্তান প্রসবের পর মারা গেলেন ফুটবলার রাজিয়া সুলতানা

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৪,  9:12 PM

news image

সন্তান প্রসবের পর অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ফুটবলার রাজিয়া সুলতানা মারা গেছেন। স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি গণমাধ্যমকে জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে রাত তিনটায় হঠাৎ রাজিয়া স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। উপজেলা চেয়ারম্যান সাইদ আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেয়া হয়। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম