ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সন্তানের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২২,  6:25 PM

news image

পানিতে ডুবে সন্তানের (২) মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাবা আজগর আলীও (৩৫)। গতকাল শনিবার (৫ মার্চ) দুপুরে নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের পুকুরে পড়ে ছেলে জাকারিয়া (২) এবং সংবাদ পেয়ে বিকেলে লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় বাবা মাওলানা আজগর আলীর (৩৫) মৃত্যু হয়। নিহত মাওলানা আজগর আলী (৩৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মাদরাসার শিক্ষক ছিলেন।

তিনি সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। দুর্ঘটনায় নিহত মাওলানা আজগর আলীর পরিবার থেকে জানানো হয়েছে, দক্ষিণ জগতপুর গ্রামের মাওলানা আজগর আলীর ছেলে জাকারিয়া (২) তার নানার বাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় মায়ের সঙ্গে বেড়াতে যায়। শনিবার দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা দেখতে পান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে আসার পথে লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে মোটরসাইকেলে আসার পথে আমিনবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।সূত্র : আরটিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম