ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৩,  11:14 AM

news image

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে অবরোধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই সদরঘাটে বিভিন্ন রুটের লঞ্চ আসা-যাওয়া করছে। জানা গেছে, এদিন ভোর থেকেই সদরঘাট থেকে চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও সকালে ঘাটে পৌঁছেছে। তবে যাত্রীর উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। লঞ্চের পাশাপাশি বুড়িগঙ্গায় নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে। লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, অবরোধে লঞ্চ বন্ধ থাকবে না। পূর্বের মতোই নিয়মিত লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল থেকেই সব রুটে লঞ্চ চলাচল করছে। যাত্রী হলেই লঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল শেষে সারাদেশে মহাসড়ক, রেল ও নৌপথে তিন দিনের (৩১ অক্টোবর ভোর থেকে ২ নভেম্বর) অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির পর জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম