ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২২,  8:56 PM

news image

রাজধানীর সদরঘাটে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এ লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সময় সংবাদকে জানান বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া সেলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান। এর আগে সকাল পৌনে ১০টার দিকে লঞ্চটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও বাংলাদেশ কোস্টগার্ড চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আবদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো কোথাও কোথাও ধোঁয়া বের হচ্ছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো সঠিক কারণ জানা যায়নি। তবে, আমরা ধারণা করছি লঞ্চের ইঞ্জিন বা ভিআইপি কেভিন থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চঘাটে যাত্রী নামানোর পরে ৫ নম্বর পন্টুনে রাখা হয়। কেবিন বয়, কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এসময় হঠাৎ লঞ্চের পেছনের দিকের কেবিন থেকে আগুন ছড়িয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম